April 17, 2026, 7:57 am
শিরোনাম :
ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি

মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে গুলিবিদ্ধ নারী

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার

২৫ অক্টোবর ২০২৫, শনিবার | টেকনাফ প্রতিনিধি

মিয়ানমার সীমান্ত থেকে গুলি এসে কক্সবাজারের টেকনাফে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী ছেনুয়ারা বেগমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় মোস্তাক আহমেদ জানান, বিকেলে হঠাৎ করে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে একটি গুলি এসে তার কম্পিউটার দোকানের টিন ভেদ করে নিচে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ছেনুয়ারা বেগম বলেন, বিকেলে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ করে একটি গুলি তার পায়ে এসে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লিয়াকত আলী জানান, তেচ্ছি ব্রিজ এলাকায় দোকানে বসে থাকার সময় সীমান্ত ওপারে তীব্র গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর মোস্তাক আহমেদের দোকানে একটি গুলি পড়ে এবং আরেকটি গুলি গিয়ে ছেনুয়ারা বেগমের পায়ে লাগে। স্থানীয়রা একটি তাজা গুলিও উদ্ধার করেন।

হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ার বলেন, “বিকেলে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়। এতে তেচ্ছি ব্রিজ এলাকার ছেনুয়ারা বেগম গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “সীমান্তবর্তী মানুষ এখন আতঙ্কে রয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা