April 21, 2026, 8:30 am
শিরোনাম :
নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না

ডাকসুর ভিপি নির্বাচিত কে এই সাদিক কায়েম

নিউজ টির কারিগর - মাহবুব আলম মিনার

শিবির সমর্থিত ঐক্যবদ্ধ জোটের প্রার্থী ১৪ হাজারের বেশি ভোটে জয়ী

মাহবুব আলম মিনার

শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫| আই টি এন নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত ছাত্রনেতা আবু সাদিক, যিনি সবার কাছে সাদিক কায়েম নামে পরিচিত, সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

সাদিক কায়েমকে নিয়ে উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়েছে তার শৈশব, শিক্ষাজীবন ও রাজনীতিক ক্যারিয়ারের নানা দিক। সেখানে বলা হয়েছে, তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল (২০১৪) ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম (২০১৬) পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবেও তার নাম আলোচনায় আসে।

উইকিপিডিয়ার তথ্যমতে, সাদিক কায়েম ছাত্ররাজনীতিতে দৃশ্যমান ভূমিকা রাখার পাশাপাশি সাইমুম শিল্পীগোষ্ঠীর বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিয়েছেন। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে তার বক্তব্যের ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়লে তিনি আরও আলোচনায় আসেন।

নির্বাচনে ভিপি পদে জয়ী হয়ে সাদিক কায়েম এখন ডাকসুর নেতৃত্বে নতুন ভূমিকা পালন করতে যাচ্ছেন। তার এই সাফল্যকে অনেকে ‘রাজনীতির নতুন মোড়’ বলে অভিহিত করছেন।

★কে এই সাদিক কায়েম?★

★পূর্ণ নাম: মো. আবু সাদিক (সর্বাধিক পরিচিত সাদিক কায়েম নামে)

জন্মস্থান: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা

শিক্ষাজীবন:

★দাখিল (২০১৪) – বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা

★আলিম (২০১৬) – বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা

★রাষ্ট্রবিজ্ঞান – ঢাকা বিশ্ববিদ্যালয় (স্নাতক ও স্নাতকোত্তর)

ছাত্র রাজনীতি:

★ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি

★২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ইসলামী ছাত্রশিবির

আন্দোলন:

★২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক

★ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন

ডাকসু নির্বাচন ২০২৫:

(আধুনিক মডেলে নিউজ টির কারিগর – কক্সবাজারের, উখিয়ার ইনানী নিদানিয়া গ্রামের ★লেখক সাংবাদিক- মাহবুব আলম মিনার★ যাহার মোবাইল নাম্বার ০১৮১৫০১২১৬৪)

 

 

★শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী

★১৪,০৪২ ভোটে সহ-সভাপতি নির্বাচিত (৯ সেপ্টেম্বর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা