April 17, 2026, 3:53 am
শিরোনাম :
ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি উখিয়ার গর্ব, প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই- সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক। ২ এপ্রিল ২০২৬

কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলিকে দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন ।দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত মোঃ ওসমান গনি ইলি বর্তমানে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হিসেবে টানা ৬ বছর ধরে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় দৈনিক যায়যায় কাল কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব রয়েছেন। তাঁর নিরপেক্ষ সংবাদ পরিবেশন, মাঠ পর্যায়ের সক্রিয়তা এবং অনুসন্ধানী মনোভাব ইতোমধ্যে তাঁকে একজন আস্থাভাজন সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।এর আগে তিনি দৈনিক কক্সবাজার বাণীতে, মফস্বল সম্পাদক,দৈনিক কক্সবাজার বার্তার স্টাফ রিপোর্টার,দৈনিক রূপালী সৈকতসহ বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক একুশের বাণী, একুশের সংবাদ পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় তাঁর অভিজ্ঞতা নতুন কর্মস্থলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সাংবাদিক মহলের মতে, তাঁর এই নিয়োগ দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার মফস্বল সংবাদ পরিবেশনে নতুন গতি ও মানোন্নয়ন আনবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে তাঁর ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নিজ দায়িত্ব সম্পর্কে মোঃ ওসমান গনি ইলি বলেন, পেশাগত সততা ও দায়বদ্ধতা বজায় রেখে পাঠকের কাছে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক মহল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা