June 3, 2026, 6:34 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

৬ ফেব্রুয়ারি ইসলাম গ্রহণ, ১৮ মার্চ মৃত্যু—পাহাড়ি জীবনের অনন্য গল্প – মানবতার স্পর্শে বদলে গেল এক জীবন

Reporter Name

মৃত্যুর আগে মসজিদের জায়গা দিয়ে গেলেন মাংপেক ম্রো

মাহবুব আলম মিনার। প্রকাশ – ২৪ মার্চ ২০২৬
বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে এক মানবিক ঘটনার আবেগঘন গল্প নাড়া দিচ্ছে সবার হৃদয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসে, হৃদয়ের টানে ইসলাম গ্রহণ এবং মৃত্যুর আগে একটি মসজিদের জায়গা নির্ধারণ করে যাওয়ার মতো বিরল ঘটনা ঘটিয়েছেন ম্রো জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তি মাংপেক ম্রো (৬০)।
গত ১৯ জানুয়ারি ২০২৬ সালে সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মেরুদণ্ড ভেঙে যাওয়া, মূত্রনালি রাপচারসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। চরম দারিদ্র্যের কারণে চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না তার। জুম চাষ করে কোনোমতে জীবিকা নির্বাহ করতেন এই পাহাড়ি মানুষটি।
এমন সময় স্থানীয়দের মুখে শোনা মানবিক চিকিৎসক ডা. ইউসুফ আলীর নাম ভরসা হয়ে ওঠে তার পরিবারের জন্য। ছেলেকে সঙ্গে নিয়ে তিনি চলে আসেন কক্সবাজারের ঈদগাঁহ মডেল হাসপাতালে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর ডা. ইউসুফ আলী নিজ উদ্যোগে তার সার্জিক্যাল চিকিৎসা, ওষুধ, খাবারসহ সবকিছু বিনামূল্যে নিশ্চিত করেন। টানা ৮ দিনের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মাংপেক ম্রো।
চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের মানবিক আচরণ ও কোরআন-সুন্নাহর কথা শুনে গভীরভাবে প্রভাবিত হন তিনি। অবশেষে ৬ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কালেমা পাঠের মাধ্যমে ইসলামে দীক্ষিত হন।
এরপর গত ১৩ মার্চ, প্রায় ১২০ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে ডা. ইউসুফ আলীসহ কয়েকজন তার গ্রামের খোঁজ নিতে যান। হঠাৎ নিজ বাড়িতে প্রিয় চিকিৎসককের উপস্থিতি দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন নব মুসলিম মাংপেক ম্রো। সেদিনই নিজের বসতভিটার পাশে একটি মসজিদের জন্য জায়গা নির্ধারণ করে দেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, এটিকেই তারা তার ঈমানের দৃঢ়তার প্রমাণ হিসেবে দেখছেন। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। ইসলাম গ্রহণের মাত্র ৪০ দিনের মাথায়, ১৮ মার্চ ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, তার মৃত্যুর পর কক্সবাজারের সাংবাদিক মাহবুব আলম মিনার প্রস্তাব দেন—উক্ত স্থানে নির্মিতব্য মসজিদটি যেন মাংপেক ম্রোর নামে করা হয়। তিনি বলেন, “সাহাবাদের জীবনীতে আমরা দেখেছি চরিত্র ও আচরণের প্রভাবে মানুষ ইসলাম গ্রহণ করত। বর্তমান সময়ে এমন ঘটনা সত্যিই বিরল।”
তিনি আরও জানান, ডা. ইউসুফ আলীর মাধ্যমে ইতোমধ্যে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন। শুধু ধর্মীয় দিক নয়, চিকিৎসা, খাদ্য ও মানবিক সহায়তায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রেখেছেন এই চিকিৎসক। তার এ কাজে অনেক শুভাকাঙ্ক্ষীও এগিয়ে এসেছেন।
ডা. ইউসুফ আলী জানিয়েছেন, কেউ যদি মানবিক উদ্যোগ হিসেবে ওই মসজিদ নির্মাণে সহযোগিতা করতে চান, তাহলে সরাসরি ঈদগাঁহ মডেল হাসপাতালে যোগাযোগ করতে পারবেন। তিনি জীবনের বাকি সময় এ ধরনের সেবামূলক কাজে ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ( যোগাযোগ – 01717-133044 / 01815012164)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা