June 5, 2026, 4:45 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

লামায় মাদক ও মোবাইল জুয়া বিরোধী মতবিনিময় সভা যুবসমাজকে অপসংস্কৃতি থেকে রক্ষায় সচেতনতার আহ্বান

মোরশেদ আলম চৌধুরী

★ বান্দরবানের লামায় মাদক ও মোবাইল জুয়ার কুফল থেকে সমাজকে রক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্বশীলতা ছাড়া এ ভয়াবহ অপসংস্কৃতি ঠেকানো সম্ভব নয়।

★ মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে”—এ মর্মে বান্দরবানের লামায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষাবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ অবস্থান জানান।

বিস্তারিত

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
লামা (বান্দরবান), শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবান জেলার লামা উপজেলায় মাদক ও মোবাইল জুয়া বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হায়দারনাশী গুলিস্থান বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করে হায়দারনাশী গুলিস্থান বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন। তিনি বলেন, “মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। যুবসমাজকে এ অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অভিভাবক ও সমাজের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”

সভাপতিত্ব করেন হায়দারনাশী গুলিস্থান বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, “মোটরসাইকেল সংশ্লিষ্ট ইয়াবা ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হয়েছে। আজকের পর থেকে যদি কাউকে এ কাজে জড়িত পাওয়া যায় তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।”

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাস্টার মোঃ ওসমান গনি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসাইন, বাংলাদেশ জামাতে ইসলামী ফাসিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া হেলালি, হায়দারনাশী এমএস দাখিল মাদ্রাসার মাওলানা মোঃ হোসেন, হায়দারনাশী মোহাম্মদের সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ রফিক উদ্দিন, এবং ডান হাতের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কবির আহমদ।

বক্তারা বলেন, মাদক ও মোবাইল জুয়ার কুফল থেকে যুবসমাজকে রক্ষায় প্রত্যেক পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জনসাধারণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা