April 19, 2026, 9:27 am
শিরোনাম :
মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

চৌফলদন্ডীতে ২০০ কোটি টাকার লবণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ: ছাত্রনেতা সাহাব উদ্দিনের উদ্যোগে সম্ভাবনার নতুন দিগন্ত

মাহবুব আলম মিনার - সম্পাদক আই টি এন নিউজ

মাহবুব আলম মিনার। ১৫ নভেম্বর ২০২৫

গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ছাত্র নেতা সাহাব উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী তাঁর জন্মভূমি কক্সবাজারের চৌফলদন্ডী ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, পিছিয়ে পড়া চৌফলদন্ডীকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা এবং তরুণদের কর্মসংস্থান তৈরিই ছিল তাঁর মূল লক্ষ্য।

সাহাব উদ্দিন বলেন, অ্যাডভোকেট এম. আলাউদ্দিন রবিনের পরামর্শে তিনি শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে একটি আধুনিক লবণ কারখানা স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

উপদেষ্টা জানতে চান— লবণ কারখানার জন্য উপযুক্ত সরকারি জায়গা রয়েছে কি না। জবাবে সাহাব উদ্দিন জানান, বেসিকের আওতায় থাকা জমি আগের সরকারের সময় পরিকল্পিত ছিল এবং তিনি প্রস্তাব দেন বঙ্গবন্ধু লবণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে জনগণের স্বার্থে নতুন করে “লবণ ইনস্টিটিউট” স্থাপন করার।

তিনি জানান, তাঁর প্রস্তাব আন্তরিকভাবে গ্রহণ করেন উপদেষ্টা মহোদয়। পরে অল্প সময়ের মধ্যেই উপদেষ্টা আদিলুর রহমান কক্সবাজার সফরের সিদ্ধান্ত নেন। সফরের সঙ্গে ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, বেসিক চেয়ারম্যান ও বর্তমান কউক চেয়ারম্যান সালাউদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পর্যায়ক্রমে লবণ ইনস্টিটিউট প্রকল্পের বাজেট ১৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করা হয়।

সাহাব উদ্দিন আশা প্রকাশ করে বলেন, “সবকিছু পরিকল্পনামাফিক হলে খুব শিগগিরই লবণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু হবে। এতে চৌফলদন্ডীর প্রায় ৪৫ হাজার মানুষের ভাগ্য বদলে যাবে।”

তিনি আরও বলেন, লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ নিয়েও তিনি শিল্প সচিব ও বেসিক চেয়ারম্যানকে অবহিত করেছেন। চৌফলদন্ডীর মানুষের উন্নতির স্বার্থেই নিজের অর্থ, সময় ও শ্রম ব্যয় করছেন বলে জানান তিনি।

বিবৃতির শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা