July 30, 2026, 12:55 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি

Reporter Name

মাহবুব আলম মিনার। ১ এপ্রিল ২০২৬

পাহাড়ি জনপদে এখনো টিকে আছে প্রাকৃতিক উপায়ে তৈরি এক অনন্য পানির পাত্র। বাড়ির চালে ওঠা লাউ থেকেই তৈরি হয় এই ঐতিহ্যবাহী কলসি, যা শুধু পানি সংরক্ষণই নয়, শীতল পানিরও নির্ভরযোগ্য উৎস।

ছবিতে দেখা কালো রঙের পাত্রগুলো আসলে প্রাকৃতিক উপায়ে তৈরি একধরনের ঐতিহ্যবাহী কলসি। এগুলো তৈরি হয় বাড়ির চালে ওঠা লাউ থেকে। লাউ পাকার পর সেটি সংগ্রহ করে ভালোভাবে শুকানো হয়। এরপর ভেতরের অংশ সম্পূর্ণ পরিষ্কার করে ফেলে খালি খোলসটিকে ব্যবহারযোগ্য করা হয় তাতেই পরিনত হয় কলসিতে। এভাবেই একটি সাধারণ লাউ রূপ নেয় টেকসই পানির পাত্রে।
গভীর পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে এই কলসিগুলো অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। দুর্গম পাহাড়ি পরিবেশে বিশুদ্ধ পানি সংরক্ষণ করা যেমন কঠিন, তেমনি ঠান্ডা পানি পাওয়া আরও চ্যালেঞ্জিং। তবে এই প্রাকৃতিক কলসিতে পানি রাখলে তা স্বাভাবিকভাবেই শীতল থাকে, যা গরম ও পরিশ্রমের পর এনে দেয় স্বস্তি।
বিশেষ করে জুম চাষ শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পর এই কলসিতে রাখা ঠান্ডা পানি পাহাড়িদের জন্য হয়ে ওঠে পরম প্রশান্তির উৎস। ফলে এটি শুধু পানির পাত্র নয়, বরং পাহাড়ি জীবনের সঙ্গে মিশে থাকা একটি সহজ, প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী জ্ঞানের বহিঃপ্রকাশ।
এ বিষয়ে প্রতিবেদক নিজেও অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এই কলসি থেকে পানি পান করার অনুভূতি ছিল ব্যতিক্রমী। প্রাকৃতিক এই পাত্রে রাখা পানির স্বাদ ও শীতলতা যেন আলাদা এক অনুভূতি এনে দেয়, যা শুধু তৃষ্ণা মেটায় না—পাহাড়ি জীবনের সরলতা ও সৌন্দর্যের কথাও মনে করিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা