June 3, 2026, 6:49 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

মানবিক সেবায় অনুপ্রাণিত হয়ে ত্রিপুরা পরিবারের ইসলাম গ্রহণ, ঈদ উদযাপনে কক্সবাজারে আগমন

Reporter Name

মাহবুব আলম মিনার।  ২০ মার্চ ২০২৬ শুক্রবার

মানবিক সেবা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজারের ঈদগাহ মডেল হাসপাতালের চিকিৎসক ডা. ইউসুফ আলী। তার আন্তরিক সেবায় অনুপ্রাণিত হয়ে পাহাড়ি ত্রিপুরা সম্প্রদায়ের একটি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
জানা যায়, কিছুদিন আগে ত্রিপুরা পরিবারের কর্তা তার গুরুতর অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ঈদগাহ মডেল হাসপাতালে আসেন। সেখানে ডা. ইউসুফ আলীর তত্ত্বাবধানে রোগীর জন্য জরুরি রক্তের ব্যবস্থা করা হয় এবং সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। পরবর্তীতে ওই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
চিকিৎসা সেবার পাশাপাশি ডা. ইউসুফ আলীর মানবিক আচরণ ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিবারটি ইসলাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম জীবনধারা শুরু করেন।
বর্তমানে পরিবারটি তাদের সন্তানদের পড়াশোনার জন্য ঈদগাহ এলাকায় ভর্তি করেছে বলে জানা গেছে।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নবমুসলিম ওই পরিবারটি বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) কক্সবাজারের ঈদগাহ মডেল হাসপাতালে এসে উপস্থিত হয় এবং ডা. ইউসুফ আলীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে।
স্থানীয়দের মতে, মানবিক সেবা ও আন্তরিক আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করার এই ঘটনা সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা