মাহবুব আলম মিনার। ১০ মার্চ ২০২৬
কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চলমান মানবিক কার্যক্রম ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করেছেন তুর্কি রেড ক্রিসেন্টের উপ-মহাসচিব শুক্রু ক্যান।
সোমবার (১০ মার্চ) তিনি একটি প্রতিনিধিদলসহ কক্সবাজারে আরআরআরসি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় চলমান মানবিক কার্যক্রম, ত্রাণ সহায়তা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
সফরকালে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম আরও জোরদার করা এবং ত্রাণ ও উন্নয়নমূলক উদ্যোগে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
এ সময় আরআরআরসি কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গাকে খাদ্য, স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
আরআরআরসি কর্তৃপক্ষ তুর্কি রেড ক্রিসেন্টের দীর্ঘদিনের মানবিক সহায়তার প্রশংসা করে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর চাহিদা পূরণে ভবিষ্যতেও এই সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা। তাদের মানবিক সহায়তায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা কাজ করে