April 17, 2026, 6:50 am
শিরোনাম :
ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি উখিয়ার গর্ব, প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই- সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে আল মানাহিলের ৪,১৬৩ ফুডপ্যাক বিতরণ সম্পন্ন , ৪৪ প্যাক ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name

মাহবুব আলম মিনার (কক্সবাজার) ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কক্সবাজারের উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ৪ হাজার ১৬৩টি ফুডপ্যাক বিতরণ করেছে । এর মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় হোস্ট কমিউনিটির অসহায় পরিবারগুলো অন্তর্ভুক্ত ছিল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয়দের মাঝে ফুডপ্যাক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১ হাজার ৬২টি পরিবারকে ফুডপ্যাক দেওয়া হয়।
আয়োজকরা জানান, স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বচ্ছ বণ্টন নিশ্চিত করতে সরোয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরীর উদ্যোগে ভলান্টিয়ারের মাধ্যমে উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়। স্থানীয় হোস্ট কমিউনিটির জন্য প্রস্তুত ১ হাজার ৬১টি ফুডপ্যাক উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত অসহায়রা সহায়তা পান—সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

ফুডপ্যাকে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি মসুর ডাল, ৩ কেজি ডাল, ৩ লিটার ভোজ্যতেল, ৩ কেজি চিনি ও ১ কেজি লবণ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব খাদ্যসামগ্রী একটি পরিবারের রমজান মাসের ন্যূনতম চাহিদা পূরণে সহায়ক হবে।

এর আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি বালুখালী এলাকার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯-এর মনছুর আলী মাঠে দুই ধাপে ৩ হাজার ১০১টি ফুডপ্যাক বিতরণ করা হয়। আয়োজকদের দাবি, ওই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং উপকারভোগীরা শৃঙ্খলার সঙ্গে সহায়তা গ্রহণ করেছেন ।

তবে স্থানীয় হোস্ট কমিউনিটির জন্য নির্ধারিত প্যাকেট বিতরণের সময় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। উপস্থিত স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের সামনেই স্বেচ্ছাসেবকদের জন্য সংরক্ষিত ৪৪টি ফুডপ্যাক একদল দুর্বৃত্ত ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
আয়োজকদের আশঙ্কা, এ ধরনের ঘটনা ভবিষ্যতে দাতা সংস্থাগুলোর আগ্রহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্টরা নিরাপত্তা জোরদার ও তালিকাভিত্তিক বণ্টন আরও কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় সচেতন মহলের মতে, অতিরিক্ত স্বেচ্ছাসেবক মোতায়েন থাকলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
উদ্যোক্তারা জানান, প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে বৃহৎ এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে রমজান উপলক্ষে এমন উদ্যোগ অসংখ্য পরিবারের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে বলেও জানান স্থানীয়রা।
সবমিলিয়ে রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া হাইস্কুল মাঠে ৪ হাজার ১৬৩টি ফুডপ্যাক বিতরণের মাধ্যমে একটি বৃহৎ মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে আয়োজকরা; যদিও নিরাপত্তা ব্যবস্থাপনায় আরও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা সামনে এসেছে। এবিষয়ে জানতে ইউএনও র মোটোফোনে কল দেওয়া হলে তিনি জানান, বিতরণের শুরুতেই আমি উপস্থিত ছিলাম সুস্পষ্টভাবে বন্টন হয়েছে , পরে বিতরণের শেষ দিকে সল্প প্যাকেট ছিনিয়ে নিয়েছে বলে শুনেছি ।

এবিষয়ে আরোও জানতে আল মানাহিলের ফিল্ড অফিসার জাহেদ উল্লাহর কাছে কল করা হলে তিনি জানান – ইউএনও মহোদয়ের সহযোগিতায় থানা পুলিশের উপস্থিতিতে সুলতান মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে দেওয়া ভলান্টিয়ারদের মাধ্যমে বিতরণ সম্পন্ন হয়েছে, তবে দুঃখের বিষয় ভলান্টিয়ারদের জন্য রাখা ৪৪ টি ফুডপ্যাক হঠাৎ অপরিচিত কার্ড বিহীন লোকজন এসে ছিনিয়ে নিয়ে যায়। এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দাতা সংস্থা গুলো অসন্তুষ্ট হয় ফলে উপকাভোগীরা মোড় ফিরিয়ে নেয়। সল্প মালামাল ছিনিয়ে নিয়ে যাওয়ায় স্থানীয়দের বদনাম হয় বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা