April 17, 2026, 6:51 am
শিরোনাম :
ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি উখিয়ার গর্ব, প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই- সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

আরাকান আর্মির কবল থেকে মুক্ত ৭৩ জেলে, নাফ নদী হয়ে দেশে ফিরলেন

Reporter Name

মাহবুব আলম মিনার। ১৬ ফেব্রুয়ারী ২০২৬

মিয়ানমারের সশস্ত্র সংগঠন Arakan Army-এর হাতে আটক থাকা ৭৩ জন জেলে অবশেষে দেশে ফিরেছেন। মানবিক বিবেচনায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগে তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
ফিরে আসাদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) নাগরিক রয়েছেন। পরে স্থানীয় উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় যাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে এসব জেলেকে আটক করে Arakan Army। পরবর্তীতে তাদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করে আটকে রাখা হয়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা বাহিনীগুলো সমন্বিতভাবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ধারাবাহিক আলোচনার ভিত্তিতে প্রথম ধাপে ৭৩ জন জেলের প্রত্যাবর্তন নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা একটি গুরুত্বপূর্ণ মানবিক সাফল্য। আসন্ন রমজানের আগে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারায় স্বস্তি তৈরি হয়েছে। অবশিষ্ট আটক জেলেদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে জেলেদের পরিবারে স্বস্তি ও আনন্দের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি আটক জেলেদের ফেরাতে কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা