April 19, 2026, 9:13 am
শিরোনাম :
মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

গত এক মাসে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে আরও তিন হাজার রোহিঙ্গা

মাহবুব আলম মিনার - আই টি এন নিউজ

মাহবুব আলম মিনার | আই টি এন নিউজ ১৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। গত এক মাসেই নতুন করে আরও প্রায় তিন হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।

বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নতুনভাবে ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রোহিঙ্গাকে তালিকাভুক্ত করেছে ইউএনএইচসিআর। এর আগে সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ গত এক মাসে নতুন করে আরও ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গাকে নিবন্ধন করেছে সংস্থাটি।

এছাড়া প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন রোহিঙ্গাকে নিবন্ধন করেছে ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা ও নির্যাতনের কারণে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। নিরাপত্তার খোঁজে অনেক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। সেই সময় থেকেই ক্যাম্পগুলোতে নতুন আগমনের প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের বায়োমেট্রিক সনাক্তকরণ প্রক্রিয়া চলছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ৭৮ শতাংশই নারী ও শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা