July 30, 2026, 12:37 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধি। ১৭ এপ্রিল ২০২৬

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নে অনুষ্ঠিত বিজয় দিবস ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন লামা উপজেলার ক্রিকেটার মঈদুল ফাহাদ।
টুর্নামেন্টে অংশ নিয়ে মাত্র ৩ ম্যাচে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে তিনি মোট ২০৩ রান সংগ্রহ করেন। পাশাপাশি বল হাতেও কার্যকর ভূমিকা রেখে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই অলরাউন্ড পারফরম্যান্স দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দর্শকদের মন জয় করে।
পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আয়োজকরা তাকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) এবং সেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কৃত করেন।
স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা জানান, মঈদুল ফাহাদের এমন পারফরম্যান্স লামা উপজেলার জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে খেলাধুলার মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা