April 19, 2026, 8:52 am
শিরোনাম :
মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অস্ত্রসহ আরাকান আর্মির সদস্য আটক – বিজিবির অভিযান সফল

Reporter Name

মাহবুব আলম মিনার ৩ ফেব্রুয়ারি ২০২৬

উপজেলায় সীমান্ত এলাকা থেকে অ্যাসল্ট রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ৩৪ বিজিবি’র একটি টহল দল উপজেলার বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ অভিযান চালিয়ে আরাকান আর্মির ওই সদস্যকে আটক করে।
প্রাথমিক দেহ তল্লাশিতে তার কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল, ১৮০ রাউন্ড গুলি (৩টি ম্যাগাজিনসহ) এবং একটি জলপাই রঙের বান্ডুলি উদ্ধার করা হয়।
বিজিবি কর্মকর্তারা জানায়, আটককৃত সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানটি স্থানীয় ও সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজিবি অভিযান বিষয়ে সতর্কতা অবলম্বন করে সীমান্তে নিত্যনতুন নজরদারি চালাচ্ছে, যাতে সীমান্ত পাড়ি দিয়ে কোনো ধরনের সশস্ত্র অনুপ্রবেশ ঘটতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা