April 19, 2026, 8:46 am
শিরোনাম :
মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

আরাকানে সামরিক জান্তার বিমান হামলায় হাসপাতালে ৪০ বেসামরিক নিহত

Reporter Name

প্রকাশ ১১ ডিসেম্বর ২০২৫, বুধবার

আরাকানে সামরিক জান্তার বিমান হামলায় হাসপাতালে ৪০ বেসামরিক নিহত, আহত ২৫-এর বেশি

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের আরাকান রাজ্যের সাবেক রাজধানী ম্রা উ-তে সামরিক জান্তার ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৫ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে ম্রা উ সদর হাসপাতালে এ হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার সময় হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। দুইটি ৫০০ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করায় হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে যায়।

হামলার পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে পাশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, ফলে মৃত্যুহার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে রোহিঙ্গা নারী-পুরুষও আছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরাকানসহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা তীব্র আকার ধারণ করেছে।

অপরদিকে, মিয়ানমার সামরিক বাহিনী দাবি করেছে—হাসপাতালে আরাকান আর্মি (AA)-র সদস্যরা লুকিয়ে ছিল, তাদের লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে। তবে স্বাধীন সূত্রগুলো বলছে, হামলার বড় ক্ষতিই হয়েছে সাধারণ মানুষের ওপর।

আরাকানে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, আর সাধারণ বেসামরিক জনগণ হয়ে উঠছে সংঘাতের প্রধান শিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা