April 17, 2026, 6:51 am
শিরোনাম :
ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি উখিয়ার গর্ব, প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই- সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

Reporter Name

মাহবুব আলম মিনার। কক্সবাজার, ২০ জানুয়ারি

মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সফরকালে তিনি ক্যাম্পে চলমান একটি রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করেন।
ক্যাম্পের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সংহতি জোরদার এবং সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিথস্ক্রিয়া বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ম্যাচ শেষে সমবেত দর্শকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণদের গঠনমূলক ও ক্রীড়া কার্যক্রমে নিজেদের যুক্ত রাখার আহ্বান জানান।
এ সময় তিনি টেকসই সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে আশাবাদ পুনর্ব্যক্ত করেন।
ড. খলিলুর রহমানের এই পরিদর্শন ও বক্তব্যকে ক্যাম্পের বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীদাররা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা মনে করছেন, এই সফর জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কল্যাণ, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকারের প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা