April 21, 2026, 8:30 am
শিরোনাম :
নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না

আমেরিকায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান: তুলসি গ্যাবার্ড

Reporter Name

১৯ মার্চ, ২০২৬। আন্তর্জাতিক আই টি এন 

আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড আইনপ্রণেতাদের বলেছেন, পাকিস্তানের অগ্রসরমাণ ক্ষেপণাস্ত্র কর্মসূচি শেষ পর্যন্ত আমেরিকার মূল ভূখণ্ডকে তাদের নাগালের মধ্যে নিয়ে আসতে পারে। এমনটা হলে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের মতো পাকিস্তানও আমেরিকার জন্য হুমকি হিসেবে দেখা দেবে।

বুধবার (১৮ মার্চ) ওয়াশিংটন ডিসিতে বৈশ্বিক হুমকি বিষয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে তিনি এসব কথা বলেন।

গ্যাবার্ড বলেন, ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা এমন আন্তঃমহাদেশীয় ব্যবস্থায় রূপান্তরিত হতে পারে, যা আমেরিকাকে লক্ষ্যবস্তু করতে সক্ষম।

কৌশলগত ঝুঁকির ক্রমবর্ধমান পরিধি তুলে ধরে তিনি বলেন, ‘পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে এমন আইসিবিএম অন্তর্ভুক্ত থাকতে পারে, যা আমেরিকার মাটিতে আঘাত হানতে সক্ষম।’

গ্যাবার্ড বলেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তানের মতো দেশগুলো সাইবার ও কাইনেটিক যুদ্ধের সক্ষমতার পাশাপাশি সক্রিয়ভাবে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা