June 3, 2026, 5:45 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

Reporter Name

নিজেস্ব প্রতিবেদক।  ২ মে ২০২৬

‎উখিয়া উপজেলার ক্রমবর্ধমান বর্জ্য সংকট ও সামাজিক সমস্যার সমাধানে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন- উখিয়া”।

‎গত ০২ মে ২০২৬ ইং তারিখে প্রদান করা এ স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, দীর্ঘদিন ধরে তারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বর্তমানে উখিয়া উপজেলার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

‎স্মারকলিপিতে বলা হয়, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে, জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে এবং এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে।

‎পাশাপাশি অপরিকল্পিত বর্জ্য ফেলা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, জনসচেতনতার অভাব এবং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অতিরিক্ত পরিবেশগত চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

‎এ পরিস্থিতি মোকাবেলায় বিডি ক্লিন – উখিয়া টিম চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো- দ্রুত একটি আধুনিক ও নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন, বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় টেকসই পরিকল্পনা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি উদ্যোগ জোরদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন।

‎স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, মাননীয় সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে উখিয়াকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব উপজেলায় রূপান্তরে তাঁর কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা