June 3, 2026, 5:47 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন

Reporter Name

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী। ৪ মে ২০২৬

পার্বত্য বান্দরবানের লামা ও আলীকদমে ম্রোসহ বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষকে জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ এনে অনলাইন গণমাধ্যম “নেত্র নিউজ”-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন নওমুসলিম ও স্থানীয় জনসাধারণ।
সোমবার (৪ মে) দুপুর ২টায় লামা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে “লামা উপজেলার জনসাধারণ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইদিন সকাল ১১টার দিকে আলীকদমেও পৃথক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা দাবি করেন, ইসলাম ধর্ম গ্রহণ সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছাধীন সিদ্ধান্ত। কাউকে ভয়ভীতি, জোরজবরদস্তি বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তর করা হচ্ছে না। তারা বলেন, “ডাক্তার ইউসুপের বিরুদ্ধে নেত্র নিউজে যে অভিযোগ তোলা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।”

বক্তারা আরও বলেন, পাহাড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের মাধ্যমে ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু কয়েকজন উপজাতি সদস্য স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করায় একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা মুহি উদ্দিন খান (র.) নওমুসলিম আবাসিক কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও সিনিয়র রিপোর্টার মুহাম্মদ কামরুজ্জামান, নওমুসলিম মো. হেলাল ত্রিপুরা, আবদুল্লাহসহ আরও অনেকে।
খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণকারী ইব্রাহীম ত্রিপুরা বলেন, “আমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি। এখানে কোনো চাপ বা জোর নেই। ইসলাম শান্তির ধর্ম, সেই বিশ্বাস থেকেই আমরা এ পথে এসেছি।”

বক্তারা অভিযোগ করেন, নেত্র নিউজে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে। তারা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বলেন, ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধান স্বীকৃত অধিকার। তাই প্রত্যেক নাগরিকের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা