June 3, 2026, 5:46 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

Reporter Name

মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-এর ক্যাম্প-২০ এলাকায় জমে থাকা পানির ভেতর থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল দিকে স্থানীয় ক্যাম্পবাসীরা পানির মধ্যে বোরকা পরিহিত একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে বিষয়টি জানানো হলে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি কালো বোরকা পরা ছিল এবং নীল কাপড়ে আংশিকভাবে মোড়ানো অবস্থায় পানির মধ্যে পড়ে ছিল। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে এলাকায় পানি জমে থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি কোনো অপরাধের ফল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে।
নিউজ লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান
যদি কোনো ব্যক্তি নিহত নারীর পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তাহলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা