June 3, 2026, 5:45 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ

Reporter Name

মাহবুব আলম মিনার। ১ মে ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১ মে) সকালে একটি র‍্যালি উখিয়ার ব্যস্ততম কোর্টবাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি একটি শ্রমিক সমাবেশে গিয়ে শেষ হয়।
উখিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা কোষাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন এবং জেলা ট্রেড ও দপ্তর সম্পাদক সরওয়ারুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি সোলতান আহমদ ও মুহাম্মদ শাহ আলম, কোষাধ্যক্ষ হাফিজ উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মহসিন বলেন, দেশের শ্রমিকরা এখনো নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেই আজ রাজপথে নামতে হচ্ছে। শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হলে শ্রমিকদের এই বঞ্চনার মুখে পড়তে হতো না এবং অযৌক্তিক চাকরিচ্যুতির ঘটনাও কমে আসত।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে দ্রুত ও কার্যকরভাবে শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। অন্যথায় শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে, যা দেশের অর্থনীতি ও স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আয়োজিত এ র‍্যালি ও সমাবেশে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা