June 3, 2026, 8:43 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

মিয়ানমারে আরাকান আর্মি ও আরসার তুমুল লড়াই, সীমান্তে আতঙ্ক

মোরশেদ আলম চৌধুরী লামা

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (AA) ও রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা (ARSA)-র মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত পিলার ৫৫ ও ৫৬ সংলগ্ন লংপংপাড়া এলাকায় ভারী গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। সূত্র বলছে, রোহিঙ্গা মুক্তিকামী সংগঠন আরসা তাদের অধিকার আদায়ে এ লড়াই চালাচ্ছে। দীর্ঘদিন আগে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিলেও মিয়ানমার সরকার এখনো রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে মং বৌদ্ধ ধর্মালম্বী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ৩টি জেলা দখল করে নেয়। তারা রাখাইন স্টেটকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে। এ পরিস্থিতিতে রোহিঙ্গা যুবকদের মধ্যেও লড়াইয়ের মনোভাব জেগে ওঠে। এর ধারাবাহিকতায় রোহিঙ্গা সংগঠন আরসা এখন আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে নিজেদের ভূমি উদ্ধারের ঘোষণা দিয়েছে।

সংঘর্ষের ফলে সীমান্তে নারী-শিশু ও প্রবীণদের মধ্যে ভয়-ভীতি ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্র জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সব বিওপিকে সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন,
“সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা