June 3, 2026, 8:43 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

উখিয়ায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name

মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ

প্রকাশ – শনিবার ৪ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে জালিয়াপালং ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, ২০২৪ সালের ২৯ মে অনুষ্ঠিত উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গেজেটে ওই কেন্দ্রটি পাইন্নাশিয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে, যা স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, বাংলাদেশ গেজেট অনুযায়ী একটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ তিন হাজার ভোটার ভোট দিতে পারেন। অথচ জালিয়াপালং ১নং ওয়ার্ডে ভোটারের সংখ্যা সাত হাজারেরও বেশি। তাই এলাকাবাসীর দাবি—ওয়ার্ডটিতে অন্তত দুটি ভোটকেন্দ্র থাকা জরুরি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব ছেহের আলী বলেন,

> “গত উপজেলা পরিষদ নির্বাচনে আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে এই কেন্দ্রে ভোট দিয়েছি। এখানে কোনো বিশৃঙ্খলা ছিল না। যাতায়াতের দিক থেকেও এটি উপযুক্ত কেন্দ্র। নতুন কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় মহিলা ও বৃদ্ধ ভোটারদের পক্ষে ভোট দেওয়া প্রায় অসম্ভব।”

 

প্রবীণ মুরব্বী হামিদুর রহমান বলেন,

> “পাইন্নাশিয়া কেন্দ্রে ভোটার সংখ্যা অনেক বেশি, আমাদের এলাকার রাস্তাঘাট খারাপ হওয়ায় সেখানে যাওয়া কষ্টকর। শৃঙ্খলা রক্ষা করাও কঠিন। তাই এই কেন্দ্র পুনর্বহাল করা অত্যন্ত জরুরি।”

 

মাওলানা সাহাব উদ্দীন বলেন,

> “নতুন কেন্দ্র তিন কিলোমিটার দূরে পাইন্নাশিয়ায় হলে অনেকেই ভোট দিতে পারবেন না। তাই আমাদের এলাকাবাসীর একটাই দাবি—এই কেন্দ্রটি পুনর্বহাল করা হোক।”

 

সাংবাদিক রিদুয়ানুল হক জিসান বলেন,

“এই কেন্দ্র এখন জনদাবিতে পরিণত হয়েছে। ভোটার সংখ্যা অধিক হওয়ায় নির্বাচন অফিসেরই উচিত এটিকে চূড়ান্তভাবে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন তাদের এই ন্যায্য দাবি বিবেচনা করে কেন্দ্রটি পুনর্বহাল করবে, যাতে সকল ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা