April 21, 2026, 4:42 pm
শিরোনাম :
উখিয়ায় পুলিশের জালে একাধিক মামলার পলাতক আসামি টিটু বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ

ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ

Reporter Name

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

গতকাল (৭ নভেম্বর) শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারো ঘটিকায় ভারতীয় নাগরিক মালদা জেলায় গোপালগঞ্জ থানার
চকমাহিলপুর গ্রামের মৃত গাজলুর রহমানের স্ত্রী
মৃত সেলিনা বেগম (৭০)। মৃত ব্যক্তি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই শিবগঞ্জ উপজেলা বাগিচাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল হক। চাঁপাইনবাবগঞ্জে তার স্বজনরা লাশ দেখার জন্য বিজিবি’র নিকট আবেদন করেন। বর্ণিত নাগরিকের আবেদনের প্রেক্ষিতে বিজিবি’র পক্ষ হতে তাৎক্ষণিক প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা করা হয় এবং উভয় পক্ষের সম্মতিতে আন্তজার্তিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়। ফলশ্রুতিতে অদ্য (৮ নভেম্বর) সকাল ১০:৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো সম্ভব হয় এবং লাশ দেখে বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মত তাদের আত্মীয়কে দেখে পরিতৃপ্ত হন এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি অত্যন্ত মানবিক এবং এ ধরনের মানবিক কাজের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বিজিবি সকল ধরনের মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে সম্পাদন করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা