April 21, 2026, 11:26 am
শিরোনাম :
বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২

Reporter Name

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের আলীকদম উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজ সংলগ্ন ১নং ভিউ পয়েন্ট এলাকায় আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুরুকপাতা বাজার থেকে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদমের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ চালকের চোখে পোকা ঢুকে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে পাহাড়ে ধাক্কা খেয়ে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও এক সিএনজি চালকের সহায়তায় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাংতুব মুরং (৭০) নামের এক যাত্রী মারা যান। তিনি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক রিংরাউ মুরং (২০), তিনি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়া এলাকার বাসিন্দা এবং অপর যাত্রী লংপং মুরং (৩৫), তিনিও লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে আলীকদম থানার এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা