April 17, 2026, 7:57 am
শিরোনাম :
ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি

আরাকান আর্মির হাতে টেকনাফ থেকে আরও ৪ জেলে অপহৃত

মাহবুব আলম মিনার

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ |

মাহবুব আলম মিনার-কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) আবারও বাংলাদেশি জেলেদের অপহরণ করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের নাফ নদীর মোহনার নৈখ্যাংদিয়া এলাকায় অস্ত্রের মুখে একসঙ্গে ৪ জেলে ও তাদের মাছ ধরার নৌকাটি অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন— দুই সহোদর আবদুর রহমান (৩৮) ও আবুল কালাম (৪০), শফি আলম (১৯) এবং রোহিঙ্গা জেলে মনির আহমদ। তারা সবাই শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা।

জালিয়াপাড়া ক্ষুদ্র জেলে সমবায় সমিতির সভাপতি আবদুল গনি জানান, “সোমবার সকালে আবদুর রহমানের মালিকানাধীন নৌকাটি মাছ ধরতে নাফ নদীর মোহনায় গেলে মিয়ানমারের ফাতংঝা এলাকা থেকে আসা একটি দ্রুতগামী নৌকা তাদের আটকায়। পরে অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করে নৌকাসহ মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়।”

তিনি আরও জানান, “অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, পরিবারগুলো চরম আতঙ্কে আছে। দীর্ঘদিন ধরে আরাকান আর্মির সদস্যরা এই নদীপথে বাংলাদেশি জেলে ও ট্রলার আটক করে নিয়ে যাচ্ছে। বর্তমানে তাদের হাতে প্রায় ১২৬ জেলে ও ১৬টি ট্রলার রয়েছে।”

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, “আমার ওয়ার্ডের চারজন জেলে ও তাদের নৌকাটি আরাকান আর্মি নিয়ে গেছে বলে স্থানীয় জেলেদের কাছ থেকে জেনেছি। আমরা প্রশাসনকে জানিয়েছি।”

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ও টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডারের সরকারি ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ইহসান উদ্দিন বলেন, “স্থানীয়দের কাছ থেকে চার জেলে অপহরণের খবর পেয়েছি। বিজিবি ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে, বিস্তারিত যাচাই করা হচ্ছে।”

বিজিবির তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে মোট ৩১৫ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। তাদের মধ্যে ১৮৯ জেলে ও ২৭টি নৌকা আলোচনার মাধ্যমে ফেরত এসেছে, তবে ১২৬ জেলে ও ১৬টি নৌকা এখনও ফেরেনি।

প্রেরক
মাহবুব আলম মিনার
কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি
মোবাইল নাম্বার ০১৮১৫০১২১৬৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা