বিজিবির নভেম্বর অভিযানে ১৬৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫। মাহবুব আলম মিনার
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ১৬৮ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিপুল চোরাচালান পণ্য জব্দ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিজিবির এক মাসের অভিযানে জব্দকৃত চোরাচালান পণ্যের তালিকা বিস্ময়করভাবে দীর্ঘ। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে—
স্বর্ণ ২ কেজি ২৬৬.২২ গ্রাম, রূপা ১২১ গ্রাম, শাড়ি ১৭ হাজার ২৩৪টি, থ্রি-পিস/শার্টপিস/চাদর/কম্বল ২১ হাজার ৩৩৮টি, তৈরি পোশাক ২৭ হাজার ৪৫০টি, থান কাপড় ৯ হাজার ৭৪০ মিটার, কসমেটিকস ৩ লাখ ৪০ হাজার ৩৮০টি, ইমিটেশন গহনা ৬ হাজার ৫৬৪টি, আতশবাজি ১ লাখ ৯ হাজার ৪২১টি, কাঠ ৬ হাজার ২১৬ ঘনফুট, চা পাতা ১,২৮৪ কেজি, সুপারি ১১ হাজার ৪৭৯ কেজি, কয়লা ৬৬ হাজার ৫৪৬ কেজি, পাথর ১২ হাজার ৮৯০ ঘনফুটসহ আরও বহু ধরনের পণ্য।
এ ছাড়াও জব্দ করা হয়েছে—
৪৪৫টি মোবাইল, ১৫ হাজার ১৪৫টি মোবাইল ডিসপ্লে, ৭৩ হাজার ৫৬৪টি চশমা, ৩৭ হাজার ৬৯০.৫০০ কেজি জিরা, ১ লাখ ৬৩ হাজার ৪৯০ কেজি পেঁয়াজ, ১ হাজার ৭৩১ কেজি রসুন, ৮১৯টি গরু/মহিষ, ১৬টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৭টি পিকআপ, ১৭৯টি নৌকা, ৫৪টি মোটরসাইকেলসহ অসংখ্য পরিবহন ও মালামাল।
জব্দ অস্ত্রশস্ত্র
অভিযানে উদ্ধার করা হয়েছে—
৪টি দেশি/বিদেশি পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ২টি ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলি, ২.৩ কেজি গানপাউডার, ৩টি মাইন, ৬টি ককটেলসহ আরও কয়েকটি অবৈধ অস্ত্র।
বিপুল মাদকদ্রব্যও জব্দ
গত নভেম্বরে বিজিবির বিভিন্ন অভিযানে জব্দ হয়েছে—
২ লাখ ৫৮ হাজার ৭৮৯ পিস ইয়াবা
১৯৩ গ্রাম হেরোইন
৩,৭১৪ বোতল ফেনসিডিল
৭,১৭৬ বোতল বিদেশি মদ
১,৫২৬ কেজি ৫০ গ্রাম গাঁজা
১ লাখ ১৭ হাজার ৮৫১ প্যাকেট বিড়ি/সিগারেট
৫০ হাজার ৫৮৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন
৮,১৫৬টি সেনেগ্রা/এ্যানেগ্রা ট্যাবলেট
৭ লাখ ৬৭ হাজার ৯২৩ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ওষুধ
আটক ও আইনগত ব্যবস্থা
অভিযানে ১৫৯ জন চোরাচালানী এবং ১৩৭ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় বিজিবি ৪০৩ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, অস্ত্র ও মাদক প্রতিরোধে তাদের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে