April 19, 2026, 12:04 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

সাংবাদিক উন্নয়ন পরিষদ কক্সবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

Reporter Name

আবদুর রহিম। ৩১ জানুয়ারি ২০২৬

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সাংবাদিক উন্নয়ন পরিষদ কক্সবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি দায়িত্ব গ্রহণ করে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাহেদ আলম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ হাসেম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান কামাল উদ্দিন জয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং অধিকার রক্ষায় সাংবাদিক উন্নয়ন পরিষদ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। অচিরেই জেলার প্রতিটি উপজেলায় কমিটি গঠন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি যেকোনো নির্যাতন ও নিপীড়নের ঘটনায় সাংবাদিকদের পাশে সংগঠনটি দৃঢ়ভাবে দাঁড়াবে বলে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন-এর সম্পাদক এস. এম. মিজান উল্লাহ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের আপেল মাহমুদ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তার পরিবর্তে ট্যুরিস্ট পুলিশের একজন ওসি প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, মহাসচিব ও চ্যানেল ১০ টিভির চেয়ারম্যান শামসুল আলম রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম, বিভাগীয় সদস্য ও জাগো বাঁশখালীর চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজন করে সাংবাদিক উন্নয়ন পরিষদ, কক্সবাজার জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা