July 12, 2026, 10:35 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

লেবুছড়ি সীমান্তে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য আটক

Reporter Name

মাহবুব আলম মিনার। ৩ জুলাই ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করা এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) বিকেলে লেবুছড়ি সীমান্তের ৪৯ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ১১ বিজিবির সদস্যরা তাকে আটক করেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম থে থে মার্মা (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির একটি প্রশিক্ষণ শিবিরে প্রায় ছয় মাস কমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি আরাকান আর্মির সক্রিয় সদস্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো—এ তথ্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও যাচাই সাপেক্ষ বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।
এদিকে, মিয়ানমারের রাখাইন অঞ্চলে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান তীব্র সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও পড়ছে। এ অবস্থায় সীমান্ত দিয়ে যুদ্ধরত কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্যের অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার জন্য উদ্বেগের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এলাকায় চলমান সংঘাতের কারণে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সশস্ত্র তৎপরতার ঝুঁকি বেড়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত অখণ্ডতা রক্ষায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা