July 12, 2026, 10:39 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা

Reporter Name

মাহবুব আলম মিনার।  ০৯ জুলাই ২০২৬

কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

“পানিবন্দি মানুষের মানবিক সহায়তা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আহ্বান”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ বৈঠক হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, দিদারুল আলম, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বন্যা, জুলাই আন্দোলনের কর্মসূচি পালন, স্থানীয় সরকার নির্বাচন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে সম্প্রতি প্রবল বর্ষণের কারণে পাহাড় ধ্বসে নিহতদের জন্য শোক জ্ঞাপন ও মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। জেলায় সামগ্রিক বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। পানিবন্দি মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে জুলাই আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং মাগফিরাত কামনা করা হয়। জুলাই বিপ্লব পালনের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের আলোকে ১৬ জুলাই জেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করার লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও ১ আগস্ট গণমিছিল এর সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাশাপাশি ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণ করার বিষয়ে আলোচনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও শহরে যানজট নিরসনে ফুটপাতের হকারদের পুনর্বাসন পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা