July 12, 2026, 10:40 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধি। ৬ জুলাই ২০২৬

বান্দরবানের লামা উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ জেলার প্রতিনিধিত্ব করে চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে অংশ নেওয়া কিশোর ফুটবলারদের মাঝে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের উপহার হিসেবে ফুটবল বুট বিতরণ করা হয়েছে।

সোমবার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন আনুষ্ঠানিকভাবে কিশোর ফুটবলারদের হাতে ফুটবল বুট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব চৌধুরী মোহাম্মদ সুজন এবং সদস্য টিন্টিং মারমা।

ফুটবল বুটপ্রাপ্ত কিশোর ফুটবলাররা হলেন— শান্তিময় ত্রিপুরা, সুকান্ত ত্রিপুরা, শ্রাবণ ত্রিপুরা, শোভন ত্রিপুরা ও বীর ত্রিপুরা।

উপহার বিতরণ অনুষ্ঠানে ইউএনও মো. মইন উদ্দিন বলেন, “তরুণ খেলোয়াড়রাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের প্রতিভা বিকাশে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। জেলা প্রশাসকের এই উদ্যোগ কিশোর ফুটবলারদের আরও উৎসাহিত করবে এবং তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমের চর্চা হয়। তাই মেধাবী কিশোর খেলোয়াড়দের পাশে থেকে তাদের এগিয়ে নিতে প্রশাসন সর্বদা আন্তরিক।

উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের খেলায় কক্সবাজার জেলার বিপক্ষে ম্যাচে অংশ নিতে গিয়ে কিশোর ফুটবলার শান্তিময় ত্রিপুরার হাত ভেঙে যায়। পরে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিমের আন্তরিক উদ্যোগে সরকারি ব্যয়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তার অস্ত্রোপচারসহ সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করা হয়। কিশোর খেলোয়াড়ের প্রতি প্রশাসনের এই মানবিক সহায়তা ক্রীড়াঙ্গনসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

স্থানীয় ক্রীড়ানুরাগীরা মনে করছেন, জেলা প্রশাসনের এমন উৎসাহ ও সহযোগিতা লামার প্রতিভাবান কিশোর ফুটবলারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা