July 12, 2026, 10:40 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

ঈদগাঁওর কচুঝাড় থেকে ডেক, পাতিল ও কড়াই উদ্ধার

Reporter Name

কক্সবাজার প্রতিনিধি। ৪ জুলাই ২০২৬

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন থেকে ডেক- পাতিলসহ রান্নার মূল্যবান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ৩ জুলাই শুক্রবার দুপুরে ইউনিয়নের সওদাগর পাড়া থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। চলছে নানা কানাঘুসা। তবে এখনো মালামালের প্রকৃত মালিক পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্যই জানা গেছে, উক্ত এলাকার দোকানদার নাসির উদ্দিন দুপুরে নিজ বাড়ির পার্শ্ববর্তী কচু ঝাড় পরিষ্কার করতে ছিলেন। জমিটুকু তিনি মরহুম শফিকুর রহমান ফরেস্টারের কাছ থেকে কিনেছিলেন। এ সময় তিনি বস্তায় মোড়ানো কিছু একটা দেখতে পান। যা তার স্ত্রী এলাকার মাংস ব্যবসায়ী নুরুল হককে জানান। তিনি ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হুদাকে বিষয়টি অবহিত করেন। মেম্বার তৎক্ষণাৎ ঘটনাস্থলে তার ইউনিয়নের দফাদার মিজানুর রহমানকে পাঠান। তার নির্দেশনা মতে কচুঝাড়ের মালিক নাসির উদ্দিন বস্তায় আচ্ছাদিত রান্নার বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেন। যা দফাদার মিজানুর রহমানের জিম্মায় নেয়া হয়েছে।
উদ্ধারকারী নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে আটটি বড় পাতিল, দুইটি ডেক, একটি বড় কড়াই রয়েছে। মশা, মাছি, সাপ, ইঁদুর ও অন্যান্য পোকামাকড় থেকে রক্ষা পেতে তিনি তার কচু ঝাড় পরিষ্কার করছিলেন। এ সময় তিনি বস্তায় আচ্ছাদিত রান্নার সরঞ্জামগুলো দেখতে পেয়ে তার স্ত্রীর মাধ্যমে এলাকাবাসীকে জানান।

 

ঈদগাঁও বাজারের প্রধান সড়ক অবস্থিত মেসার্স হাজী বিরিয়ানির স্বত্বাধিকারী ছিদ্দিক আহমদ জানান, ঈদগাঁও কেন্দ্রীয় কালীবাড়ি সংলগ্ন নুর কলোনিতে ভাড়া বাসায় তিনি বসবাস করেন। সেখান থেকে নয়টি পাতিল, দুইটি ডেক, একটি বড় কড়াই, একটি হাতা, দুইটি বটি এবং একটি বেলেন্ডার কে বা কারা চুরি করে নিয়ে যায়। গত কোরবানির ঈদে যখন তিনি নিজ জেলা বরিশালে ছিলেন তখন কেবা কারা এ ঘটনা ঘটায়। পরে ঈদগাঁওতে এসে চুরির ঘটনা জানতে পেরে তিনি পার্শ্ববর্তী থানায় বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। তার মতে সেই ঘটনার এখনো কোনো সুরাহা হয়নি। যাহা থানার এসআই আতিকের নিকট তদন্তাধীন রয়েছে।

জালালাবাদ থেকে রান্নার সরঞ্জাম উদ্ধারের বিষয়টির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা শুনেছি। তবে এখনো ঘটনাস্থলে যাইনি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, এ সংক্রান্ত কোনো ঘটনা তিনি শুনেননি। এ প্রতিবেদকের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন। এ বিষয়ে তাকে কেউ অভিযোগ দেয়নি বা অবহিতও করেনি। সাংবাদিকের কাছ থেকে শোনার পর তিনি খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠাবেন বলে জানান।

এদিকে খবর পেয়ে ঈদগাঁও থানার এসআই অন্তূ বড়ুয়া একই দিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পারেন যে, বিষয়টির স্থানীয়ভাবে মিমাংসার কথা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা