July 12, 2026, 10:37 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, সেনাবাহিনীর অভিযান

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে সেনাবাহিনী। পরে জব্দকৃত সরঞ্জাম ও মালামাল লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নিকট হস্তান্তর করা হয়।
জব্দ তালিকা সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু, ২টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন এবং প্রায় ৫০ ফুট পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে জব্দ তালিকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় পালের স্বাক্ষর রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লামা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এসব সরঞ্জাম জব্দ করে। প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসন ও সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা