April 19, 2026, 11:59 am
শিরোনাম :
মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

লামায় ডিসি রোডে পুলিশের চেকপোস্টে তল্লাশি অভিযান

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান)। ৭ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলার লামা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন ডিসি রোড এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে।
গজালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই কাজল হাওলাদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোটরসাইকেল, মাহিন্দ্র, সিএনজি অটোরিকশা ও অন্যান্য ছোট-বড় যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনী সময়কে কেন্দ্র করে কোনো ধরনের অবৈধ অস্ত্র বহন, মাদক পরিবহন কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তল্লাশির পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, লাইসেন্স বহন এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।
স্থানীয়রা জানান, পুলিশের নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে। এতে সাধারণ মানুষ স্বস্তি অনুভব করছেন এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা