৪ ডিসেম্বর ২০২৫। সালা উদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার নির্দেশে রত্নাপালং ইউনিয়ন যুবদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে সংগঠনটি। নবগঠিত কমিটিতে তরুণ ব্যবসায়ী ও যুবনেতা আনোয়ারুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম-সম্পাদক এবং আনোয়ারুল ইসলামকে যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
জানা যায়, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশক্রমে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সাইফুর রহমান সিকদার এবং সদস্য সচিব খাইরুল আমিনের সুপারিশে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত রত্নাপালং ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি:
সভাপতি: শাহাদাৎ হোসেন বিপু
সিনিয়র সহ-সভাপতি: রফিকুল আলম
সহ-সভাপতি: আব্দুল আজিজ
সহ-সভাপতি: আহসান উদ্দিন চৌধুরী
সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম
সিনিয়র যুগ্ম-সম্পাদক: আনোয়ারুল ইসলাম সোহেল
যুগ্ম-সম্পাদক: আনোয়ারুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: তৌহিদুল ইসলাম
সহ-সাংগঠনিক সম্পাদক: আহমদ হোছাইন
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সিনিয়র যুগ্ম–সম্পাদক আনোয়ারুল ইসলাম সোহেল বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবো। দল ও তৃণমূল কর্মীদের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার।”
এদিকে, নবঘোষিত আংশিক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।