June 3, 2026, 5:48 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

মানবতার কল্যাণে লামায় ১৬তম খতমে কোরআন ও ইফতার মাহফিল

Reporter Name

ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনব্যাপী আয়োজন, অংশ নিলেন হাজারো মুসল্লি

লামা (বান্দরবান)। ১৯ মার্চ ২০২৬

বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবতার কল্যাণে আয়োজিত ১৬তম খতমে কোরআন, সূরা ফীল খতম, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬), ২৮ রমজান হায়দারনাশী গুলিস্তান বাজার সংলগ্ন মরহুম কবির আহমদ চৌধুরীর বাড়িতে (ডা. মো. মোরশেদ আলম চৌধুরীর বাড়ি) এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী খতমে কোরআন, সূরা ফীল খতম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হায়দারনাশী মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা রফিক উদ্দিন। এছাড়া ইফতারের পূর্বে ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকারিয়া হেলালী।
বাদ মাগরিব এলাকাবাসীর জন্য ইফতার ও সাধারণ খাবারের (ডাল-ভাত) আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, যা এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক মো. মোশার আলম চৌধুরী। আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শেষে আয়োজক কমিটি সকল সহযোগী, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি সবাইকে এ ধরনের নেক কাজে শরিক হওয়ার তৌফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা