April 19, 2026, 2:42 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

বান্দরবান সদর থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল

Reporter Name

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী। ৮ ডিসেম্বর ২০২৫

বান্দরবান  সদর থানা পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

পরিদর্শনকালে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানায় আগত সেবাগ্রহীতাদের জন্য চলমান জনবান্ধব সেবা কার্যক্রম, পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, জননিরাপত্তা রক্ষা এবং অপরাধ মোকাবিলা–এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় থানার ভদ্র, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের প্রশংসা করেন এবং জনস্বার্থে এসব কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান থানার সকল কর্মকর্তা-ফোর্সের উদ্দেশে বলেন— আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।


তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কে বান্দরবান সদর থানা পরিদর্শন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা