June 3, 2026, 7:47 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

ফেসবুকে মন্তব্য সীমিত করার ব্যাখ্যা মেজর রেজাউল করিমের

Reporter Name
Screenshot

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মন্তব্য করার সুযোগ সীমিত করার কারণ জানিয়েছেন মেজর রেজাউল করিম। শুক্রবার একটি পোস্টে তিনি জানান, তার প্রোফাইল ব্যক্তিগত হওয়ায় সেখানে শুধু ফ্রেন্ডলিস্টের সদস্যরাই মন্তব্য করতে পারবেন। অপ্রয়োজনীয় বিতর্ক বা ভুল ব্যাখ্যা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, অনেকের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় নেই; তার চিন্তাধারা বা জীবনদর্শন সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা নেই। ফলে প্রেক্ষাপট না জেনে লেখা ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ ভুল বোঝেন, যা অযথা মনঃকষ্টের সৃষ্টি করে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতেই মন্তব্যের পরিসর সীমিত করা হয়েছে।

মেজর রেজাউল করিম বলেন, যারা তার মঙ্গল চান তাদের গঠনমূলক সমালোচনাকে তিনি সবসময় মূল্য দেন। কারণ সেই সমালোচনা তাকে সংশোধন ও কাজে উন্নতি করার সুযোগ দেয়। তবে নিন্দুকের তীর্যক মন্তব্য বা অজ্ঞতাপ্রসূত কটূক্তি তার মনোবল ও কর্মগতিকে ব্যাহত করতে পারে।

তিনি জানান, পাবলিক কমেন্ট বন্ধ থাকলেও যে কেউ চাইলে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এজন্য তার ফেসবুক ইনবক্স উন্মুক্ত রয়েছে।

নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি আরও লেখেন, সামান্য কিছু মন্তব্য বা ফলোয়ার বৃদ্ধির লোভে অশান্তি ডেকে আনার চেয়ে নির্জনতা শ্রেয়। তার ভাষায়—‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালই ভালো।’

পোস্টের শেষে সবাইকে ধন্যবাদ জানান মেজর রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা