July 30, 2026, 12:36 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

“পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অনিশ্চয়তায় আলীকদমের উথাইওয়াং মার্মার উচ্চশিক্ষা”

Reporter Name

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম উপজেলার মহাপাড়া এলাকার দিনমজুর পরিবারের মেধাবী সন্তান উথাইওয়াং মার্মা পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। তবে চরম আর্থিক সংকটে তার উচ্চশিক্ষা এখন অনিশ্চয়তার মুখে।
মা–বাবা দুজনই দিনমজুর। দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল এই পরিবারে নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করাই যেখানে কঠিন, সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবাসন ও পড়াশোনার ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফলাফল:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – ‘ই’ ইউনিটে ২৬৩তম
রাজশাহী বিশ্ববিদ্যালয় – ‘খ’ ইউনিটে ৫৫তম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় – ‘গ’ ইউনিটে ১০২৪তম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – ‘ঘ’ ইউনিটে ৫০১তম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় – ‘খ’ ইউনিটে ২য় এবং ‘গ’ ইউনিটে ৩য়
উথাইওয়াং মার্মা বলেন,
“ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু আর্থিক অবস্থার কারণে আদৌ পড়তে পারব কিনা জানি না। পরিবারের পক্ষে খরচ বহন করা সম্ভব নয়।”
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং দানশীলদের প্রতি এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রয়োজনীয় সহায়তা পেলে উথাইওয়াং মার্মা ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা