উখিয়া (কক্সবাজার), ২৫ জুলাই ২০২৬
কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে নতুন আইনসেবা প্রতিষ্ঠান ‘অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক আইনি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে মামলা পরিচালনা, সঠিক আইনি পরামর্শ প্রদান এবং ক্লায়েন্টের তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, “আপনাদের আস্থা ও বিশ্বাসকে মূল্য দিয়ে আমরা ন্যায়ের পথে আপনাদের পাশে থাকতে চাই। যেকোনো আইনি সমস্যা বা পরামর্শের জন্য নির্ভয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
প্রতিষ্ঠানটির কার্যালয় কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারস্থ এন. আলম শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত।
যোগাযোগের জন্য ফোন নম্বর: ০১৮২১-৮৩৫২৯৫ ও ০১৮২১-৮৩৫২৯২। এছাড়া ই-মেইল: anowar5295@gmail.com।
প্রতিষ্ঠানটির সফলতা কামনায় সংশ্লিষ্টরা সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।