July 30, 2026, 11:46 am
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

Reporter Name

নজরুল ইসলাম। ২৯ জুলাই ২০২৬

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা উপজেলার ২ হাজার ৫৯৯ জন সদস্যের জন্য ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)।
বুধবার (২৯ জুলাই) লামা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন।
আশার কক্সবাজার ও বান্দরবান অঞ্চলের সিনিয়র জেলা কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম এবং সাংবাদিক মোহাম্মদ কামালুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন আশা লামা শাখার ব্রাঞ্চ ম্যানেজার জয় চক্রবর্তী, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বাদল দে, সিনিয়র লোন অফিসার আব্দুল হান্নান, এ. এইচ. এম. আদিল, এম. জিয়াউদ্দিন বাবলু, মোহাম্মদ ইমরান, লোন অফিসার আমিরুল মোমেন, স্থানীয় গণমাধ্যমকর্মী, আশা’র কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫৯৯ জন সদস্যকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৬০ জন সদস্যের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি সদস্যদের মধ্যেও প্রণোদনা বিতরণ করা হবে। এছাড়া পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য সুদমুক্ত ঋণ কর্মসূচিও চালু করা হবে।
সভাপতির বক্তব্যে কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আশা’র সামাজিক দায়বদ্ধতার অংশ। বন্যাকবলিত সদস্যদের ঘুরে দাঁড়াতে প্রণোদনার পাশাপাশি সুদমুক্ত ঋণও দেওয়া হবে।
প্রধান অতিথি আমির হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আশা যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
বিশেষ অতিথিদের বক্তব্যেও দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, প্রণোদনা ও পরবর্তী পর্যায়ের সুদমুক্ত ঋণ কর্মসূচি বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা