July 29, 2026, 11:07 am
শিরোনাম :
মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ফেসবুকের ভিডিও সূত্রে অপহরণকারী গ্রেফতার আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ির যুবকের পা বিচ্ছিন্ন ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক

ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেহা

Reporter Name

আবিদুর রহমান, কুবি প্রতিনিধি | ২৫ জুলাই ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেহা’র অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ কুবি শাখার আয়োজনে কেন্দ্রীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয়। এতে ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রবেশ করার সময় মুফতি ফয়জুল করীমকে প্রবেশ করালেও প্রবেশ করতে দেওয়া হয়নি ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একসঙ্গে আসরের নামাজ আদায় করেন নেতাকর্মীরা।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলাহী ইজতেহায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শুরুতে ঈমান ও আমলের ফজিলত এবং শরিয়ত বিষয়ক আলোচনা করেন। আলোচনায় তিনি ইসলামের মৌলিক বিধান পালনের গুরুত্ব তুলে ধরে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়বিচার এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী শরিয়াহর বিধান অনুসরণের বিকল্প নেই। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সুদৃঢ় করে।

একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, চরিত্র ও সুন্নাহ অনুসরণ করে জীবন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া ইসলামের অন্যতম ফরজ ইবাদত রোজা, হজ ও জাকাতের তাৎপর্য তুলে ধরে তিনি এসব বিধান যথাযথভাবে পালনের প্রতি মুসল্লিদের উদ্বুদ্ধ করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুল কাইয়ুমসহ দেশের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, মুফতি ফয়জুল করীমের উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চাইলে ইসলামী ছাত্র আন্দোলনের আবেদনকে নাকচ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনুমতি না থাকলেও ফয়জুল করীমের উপস্থিতিতেই অনুষ্ঠান আয়োজনের পূর্ব ঘোষণা দিয়েছিল ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা