July 28, 2026, 9:04 am
শিরোনাম :
ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক “আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু, এলাকাজুড়ে শোক” কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ভারি বর্ষণ ও বন্যায় দুর্গত মানুষের পাশে ৫৭ বিজিবি বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও মানবিক সহায়তায়

Reporter Name

আলীকদম ব্যাটালিয়নের ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার মোঃ মোর্শেদ আলম চৌধুরী ১৮ জুলাই ২০২৬

সাম্প্রতিক টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বিজিবি।
শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম, এসপিএস, পিএসসি-এর নির্দেশনায় কুরুকপাতা ইউনিয়নের দুর্গম ক্রাইক্ষ্যংপাড়া এলাকায় এই বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসকদের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ প্রদান এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের সহায়তায় বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন সময় চিকিৎসা সেবা পাওয়া বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ও আশীর্বাদস্বরূপ।
মানবতার সেবায় সীমান্তের প্রহরী—দুর্যোগেও মানুষের আস্থার নাম ৫৭ বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা