April 19, 2026, 12:05 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

নরসিংদীতে পাঁচটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Reporter Name

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

শুক্রবার দুপুরে জেলার নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সদর উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি টহল দেয় বলে জানিয়েছেন নরসিংদী বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজ।

বিজিবির তথ্য মতে, নির্বাচনে জেলার জন্য নির্ধারিত ১৩ প্লাটুন বিজিবির মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ৪ প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি দ্বায়িত্ব পালন করবেন।
সুবেদার সিরাজ বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিজিবি। নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা