April 19, 2026, 12:04 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

দৈনিক সাঙ্গু সম্মাননা–২০২৬ পেলেন কথাসাহিত্যিক শাম্মী তুলতুল

Reporter Name

মাহবুব আলম মিনার। চট্টগ্রাম, ২৬ জানুয়ারি ২০২৬ :
দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সম্মাননা অনুষ্ঠানে কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও কলামিস্ট হিসেবে দৈনিক সাঙ্গু সম্মাননা–২০২৬ অর্জন করেছেন বিশিষ্ট তরুণ লেখক শাম্মী তুলতুল।


দৈনিক সাঙ্গু পত্রিকার রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম দিন ২৬ জানুয়ারি সাঙ্গু কার্যালয়ে অনুষ্ঠিত হয় পত্রিকার লেখকদের সঙ্গে মতবিনিময় সভা ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী শাম্মী তুলতুলের হাতে সম্মাননা তুলে দেন। এ বছর মোট ১০ জন লেখককে এ সম্মাননায় ভূষিত করা হয়।


শাম্মী তুলতুল একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, কলামিস্ট ও নজরুল অনুরাগী। পাশাপাশি তিনি রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, ভয়েস প্রেজেন্টার ও দাবা খেলোয়াড় হিসেবেও পরিচিত। তিনি বেগম রোকেয়ার চরিত্রের মডেল হিসেবেও খ্যাত। ছোটবেলা থেকেই তিনি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ও গণমাধ্যমে নিয়মিত লিখে আসছেন। তার লেখালেখি প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, এনটিভি অনলাইন, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, দৈনিক সাঙ্গু, শিশু ও নবারুণসহ বিভিন্ন পত্রিকায়।
দেশের পাশাপাশি তিনি এপার বাংলা ও ওপার বাংলায় সমানভাবে সাহিত্যচর্চা করে আসছেন। এছাড়া জার্মানি, সিঙ্গাপুর, নিউইয়র্ক, অস্ট্রেলিয়া ও প্যারিস থেকে প্রকাশিত বাংলা পত্রিকাতেও নিয়মিত লিখছেন। এজন্য তাকে দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবেও আখ্যায়িত করা হয়।
সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এক অভিজাত পরিবারে তার জন্ম। ভারত ও বাংলাদেশ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি। ইতোমধ্যে তিনি দেশি-বিদেশি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় শাম্মী তুলতুল বলেন, “দৈনিক সাঙ্গু বরাবরই তাদের নিজস্ব লেখকদের মূল্যায়ন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ সম্মাননায় ভূষিত হতে পেরে এবং সাঙ্গুর একজন লেখক হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা