April 19, 2026, 2:46 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

কক্সবাজারে জাতীয় যুবশক্তি জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name

কক্সবাজার | ৬ ডিসেম্বর ২০২৫। মাহবুব আলম মিনার

কক্সবাজারে জাতীয় যুবশক্তি জেলা আহ্বায়ক কমিটির নবগঠিত নেতৃত্বের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হোটেল স্যান্ডি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি। তিনি বলেন, “জাতীয় যুবশক্তির মূল শক্তি যুব সমাজ। নতুন আহ্বায়ক কমিটি জেলার তরুণদের ঐক্যবদ্ধ করে মানবিক ও সুশৃঙ্খল কর্মকাণ্ডে আরও অগ্রণী ভূমিকা রাখবে। সংগঠনকে শক্তিশালী করতে দায়িত্ব, অঙ্গীকার ও শৃঙ্খলার বিকল্প নেই।”

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব শামীম ফরহাদ ও মূখ্য সংগঠক ফারুক নওশাদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসাইন এবং যুগ্ম আহ্বায়ক আলিম উদ্দিন হিলমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন। তিনি বলেন, “জাতীয় যুবশক্তি একটি প্রগতিশীল যুব সংগঠন। নতুন কমিটি কক্সবাজারের তরুণ সমাজকে উন্নয়ন ও নেতৃত্বের অগ্রযাত্রায় নতুন উদ্যম দেবে।”

বিশেষ অতিথি ছিলেন এনসিপি কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম ও জেলা সদস্য সচিব ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সংগঠক সাবরিনা রহিম প্রিয়া পরিচিতি সভার উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরিচিতি পর্বে জেলা আহ্বায়ক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল সদস্য নিজেদের পরিচয় প্রদান করেন। সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে উপজেলা ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক বিস্তার, মানবিক সেবা কার্যক্রম, যুব নেতৃত্ব প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা কর্মসূচি এবং জেলা যুব সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে পরিচিতি সভা শেষ হয়। পরে জুলাই শহীদ ওয়াসিমের জন্মদিন উপলক্ষে সকল শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহীদ পরিবার সদস্য ও এনসিপির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা