June 3, 2026, 7:45 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

উৎসব ও আনন্দে সিআরএ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

Reporter Name

✍️ নিজস্ব প্রতিবেদক

“গণমাধ্যমকর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) ছয় বছরের যাত্রা পূর্তি উদযাপন করেছে উৎসবমুখর পরিবেশে। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এ অনুষ্ঠানে ছিলো সাংবাদিকদের মিলনমেলা, শুভেচ্ছা-বিনিময়, উদ্বোধন ও সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ রুবেল। সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি শেখ মোঃ সেলিম, বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু, আরজেএফ চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ এবং সিআরএ’র উপদেষ্টা মাসুম বিল্লা ফারদিন।

অনুষ্ঠানের উদ্বোধনী অংশে বেলুন উড়িয়ে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক রুফায়দাহ পন্নী।

সঞ্চালনায় ছিলেন সিআরএ’র সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন ও সেরফুন নাহার হ্যাপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহীন, সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান আজিজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা এবং সিআরএ’র বিশেষ ম্যাগাজিন “স্মরণিকা” এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে সিআরএ’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা