June 3, 2026, 7:46 am
শিরোনাম :
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালী  ও সমাবেশ কুতুপালং ক্যাম্পে পানিতে ভাসছিল নারীর মরদেহ, পরিচয় অজানা  মাহবুব আলম মিনার | ৩০ এপ্রিল ২০২৬

উখিয়ার এক পা হারানো শিশুর চিকিৎসার সাহায্যের আবেদন

ফরিদুল আলম রনি

২৭ নভেম্বর ২০২৫ । ফরিদুল আলম রনি

কক্সবাজারের উখিয়ার কোটবাজার ফরেস্ট অফিস এলাকার এক অসহায় শিশুর চিকিৎসা ও কৃত্রিম পা (স্টিল-রাবারের লেগ/প্রস্থেটিক) সংগ্রহে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার মা। দুর্ঘটনাকবলিত ডাম্পার গাড়ির চাপায় শিশু মোহাম্মদ ইব্রাহিম (৮) এক পা হারায়। এরপর থেকে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় মেটাতে নানাভাবে সংগ্রাম করছেন তারা।

শিশুটির বাবা নেই—এতিম এই শিশু ও তার মা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ৫ টাকা, ১০ টাকা করে সাহায্য চাইছেন। প্রতিটি স্টেশনের দোকানে গিয়ে মা তার ছেলের কষ্টের কথা জানিয়ে সামান্য সহযোগিতা চাচ্ছেন। কৃত্রিম পা লাগানোর জন্য প্রয়োজন উল্লেখযোগ্য অর্থ, যা তাদের সামর্থ্যের বাইরে।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর শিশুটি চলাফেরা করতে খুবই কষ্ট পাচ্ছে। যথাযথ চিকিৎসা ও প্রস্থেটিক পা পেলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে চিকিৎসকরাও মত দিয়েছেন।

অসহায় এই শিশুর পাশে দাঁড়াতে সক্ষম সকল মানবিক হৃদয়ের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছে তার মা।
শিশুটির মায়ের মোবাইল নাম্বার – 01870632040


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা