এম,এস রানা উখিয়া
কক্সবাজার টেকনাফ মহা সড়কের উখিয়া কোটবাজারের দক্ষিণ ষ্টেশনে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় মোটরসাইকেল আরোহী বদিউর আলম বদু (২৮) নামক এক যুবক নিহত হয়েছেন।
নিহত বদৃ রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধুরছড়া এলাকার বাসিন্দা নজির আহমেদের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ১২ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বদিউল আলম মোটরসাইকেল চালিয়ে কোটবাজার দক্ষিণ মাথা চেপ্টা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক বদিউর আলমকে মৃত ঘোষণা করেন