April 19, 2026, 12:02 pm
শিরোনাম :
মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

উখিয়ায় আইটিএন নিউজ বিডি ডটকমের আলোচনা সভা সম্পন্ন: সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, উখিয়া। ১৭ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের উখিয়ায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আইটিএন নিউজ বিডি ডটকম- এর উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারী-২০২৫) সকাল ১০ টা থেকে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা সভাটি বিকেল ৩ টায় সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় দায়িত্বশীল সাংবাদিকতা, জাতীয় স্বার্থ সংরক্ষণ, সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অপসাংবাদিকতা রোধে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উখিয়া স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব ও ইসলামী স্কলার মাওলানা হাফেজ নিয়ামত বিন কামাল।

আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এইচ এম এরশাদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। আইটিএন নিউজ বিডি ডটকম শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই এটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

আইটিএন নিউজ বিডি ডটকমের সম্পাদক মাহবুব আলম মিনার বলেন, সত্য, নিরপেক্ষতা ও মানবিক সাংবাদিকতাই আইটিএন নিউজের মূল দর্শন। কোনো অপশক্তির প্রভাব ছাড়াই আমরা দেশের অসহায়, নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন আইটিএন নিউজ বিডি ডটকমের প্রধান সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, তিনি বলেন- উখিয়া টেকনাফ সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখোমুখি। এসব বাস্তব সমস্যা দেশবাসীর সামনে তুলে ধরতে অনুসন্ধানী, সাহসী ও পেশাদার সাংবাদিকতার প্রয়োজন। আইটিএন নিউজ বিডি ডটকম সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে।

উখিয়ার কৃতি সন্তান কক্সবাজার শহরে বসবাসকারী দেশের শীর্ষ চ্যানেল “বাংলা টিভির” কক্সবাজার প্রতিনিধি ও আইটিএন নিউজের উপদেষ্টা সাহসী কলম সৈনিক আমিনুল হক আমিন বলেন, ভুঁইফোঁড় মোবাইল সাংবাদিকদের অপপ্রচার প্রকৃত সাংবাদিকতার জন্য বড় হুমকি। সত্য সাংবাদিকতা প্রতিষ্ঠায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তার পাশাপাশি আইটিএন নিউজ বিডি ডটকম এর সম্পাদক মাহবুব আলম মিনার মূলধারার একজন পরিশ্রমী সাংবাদিক সে দীর্ঘ সময় ধরে কক্সবাজার শহরে আমার সাথে থেকে সঠিক নিউজের ক্ষেত্রে সবসময় পরামর্শ নিতেন এবং সত্য তথ্য উপাত্ত ভিত্তিক অনুসন্ধানীয় রিপোর্ট তৈরি করার জন্য আমি তাকে উৎসাহিত করে সহযোগিতা করতাম।

আইটিএন নিউজ বিডি ডটকমের কক্সবাজার থেকে আগত উপদেষ্টা ও জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা শাহাব উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট শুধু আঞ্চলিক নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু। এই সংকটের বাস্তব চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইটিএন নিউজের উপদেষ্টা বিশিষ্ট কলামিস্ট ও উখিয়ার স্থানীয় সাংবাদিক নেতা নুর মোহাম্মদ সিকদার বলেন, সাংবাদিকতা কখনো ব্যবসা হতে পারে না। এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সত্য তথ্যের প্রশ্নে আপস করলে সাংবাদিকতার অস্তিত্ব থাকে না।


বিশেষ অতিথি উখিয়া-টেকনাফ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তের ওপারে অবৈধ সশস্ত্র সংগঠন আরাকান আর্মির গুলিবর্ষণ ও পুঁতে রাখা স্থলমাইন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। এসব মাইন বিস্ফোরণে শিশু ও নিরীহ মানুষ আহত ও নিহত হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।

আইটিএন নিউজের উপদেষ্টা ও জাতীয় দৈনিক আমার দেশ- এর টেকনাফ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম বলেন, সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করে। আইটিএন নিউজ বিডি ডটকম সেই পথেই এগিয়ে যাচ্ছে।

সভাপতিত্ব করেন আইটিএন নিউজ বিডি ডটকমের উপদেষ্টা মোহাম্মদ আমিন। তিনি বলেন, আইটিএন নিউজ বিডি ডটকম আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে।

আলোচনা সভার শেষ মুহূর্তে উখিয়া প্রেসক্লাবের সাহসী কলম যোদ্ধা সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু বলেন, আইটিএন নিউজ বিডি ডটকম এর সকল কার্যক্রম প্রশংসনীয় আমি তাদের সফলতা কামনা করি। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম। উক্ত আলোচনা সভার সার্বিক তথ্যবধানে ছিলেন আইটিএন নিউজের প্রধান এডিট মোহাম্মদ নুর।

এসময় আরও উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন (মেম্বার), মেহমান মাওলানা হাফেজ জালাল আহমেদ (খতিব, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ), আইটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোর্শেদ আলম চৌধুরী (লামা- আলীকদম), মোহাম্মদ শাহিন (ডিবিসি নিউজ টেকনাফ প্রতিনিধি ও আইটিএন নিউজ স্টাফ রিপোর্টার), দৈনিক প্রতিদিনের সাংবাদিক রাশেদ, কক্সবাজারের শীর্ষ নিউজ পোর্টাল সিবিএন- এর উখিয়া প্রতিনিধি সাংবাদিক জালাল আহমেদ কাওসার, সাপ্তাহিক সোনাই ছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক জাহেদ আলম, সাংবাদিক কামাল উদ্দিন জয়, আবদুর রহিম, জাকির হোসাইন, আব্দুল্লাহ আল জোবাইর, উখিয়ার বিএনপি নেতা মোবাশ্বের, রহিমা আক্তার, শাহেদা আক্তার,বিশিষ্ট শিক্ষা অনুরাগী শাহিনা ইসলাম, তৈয়বা আক্তার, মেধাবী ছাত্রী মর্জিনাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সঠিক সময়ে দূরদূরান্তর থেকে আগত সকলের উপস্থিতি ও উক্ত আলোচনা সভাটিকে আলোকোজ্জ্বল করার জন্য আইটিএন নিউজ বিডি ডটকম পরিবারের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

টেকনাফে আলোচিত মানবপাচারকারীদের গুলিতে নিহত নারীর অসহায় পরিবারের খুঁজ নিতে যাওয়ায় উক্ত আলোচনা সভায় উপস্থিত হতে পারেননি সাবেক এমপি ও উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা